নাটোরের সিংড়ায় বিএনপির ৩১ দফার পক্ষে ব্যতিক্রমী গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ সেপ্টেম্বর) বেলা ১১টায় উপজেলা চত্বর থেকে লিফলেট বিতরণ শুরু হয়।
এ সময় সকল সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে এটি বিতরণ করা হয়। পরে বাদ জোহর ডাহিয়া ইউনিয়নের বিয়াস বাজারে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে এ লিফলেট বিতরণ করা হয়।
লিফলেট বিতরণের সময় উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় জিয়া পরিষদের সাবেক আহ্বায়ক ও বিএনপি নেতা এনায়েত করিম রাঙ্গা, সিংড়া উপজেলা বিএনপির সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক শরিফুল হাসান মৃধা, পৌর বিএনপির সাবেক সহ-প্রচার সম্পাদক রায়হান কবির নয়ন, চৌগ্রাম ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক শের আলী, সাবেক ছাত্রদল নেতা নাসিম সরদার, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জুবাইদ ইসলাম সুজন প্রমুখ।
ডাকসু নিয়ে নেগোশিয়েট চলছে: বিন ইয়ামিন মোল্লা