মুরাদনগরে দিনব্যাপী ভ্রাম্যমাণ সমবায় প্রশিক্ষণ অনুষ্ঠিত

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৫, ০৭:০৪ পিএম

কুমিল্লার মুরাদনগর উপজেলায় সমবায় সমিতি আইন ও বিধিমালা মোতাবেক সমিতি পরিচালনা, আন্ত-কর্মসংস্থান সৃষ্টি এবং উৎপাদনমূখী প্রকল্প প্রণয়ন শীর্ষক ভ্রাম্যমাণ সমবায় প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে ।

সোমবার উপজেলা পরিষদে উপজেলা সমবায় কার্যালয় কর্তৃক দিনব্যাপী উক্ত ভ্রাম্যমাণ সমবায় প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।  উপজেলা সমবায় কর্মকর্তা মোশারফ হোসেন ভূঁইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণের উদ্বোধন করেন মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবদুর রহমান। 

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোহাম্মদ আলী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা বরুণ চন্দ্র দে, কুমিল্লা জেলা সমবায় কার্যালয়ের প্রশিক্ষক নুরজাহান আক্তার মজুমদার, সহকারী প্রশিক্ষক  মৌসুমী দাস, সহকারী পরিদর্শক মোঃ আমির হোসেন, সাংবাদিক বেলাল উদ্দিন আহাম্মদ প্রমুখ।

দিনব্যাপী ভ্রাম্যমাণ প্রশিক্ষণ কোর্সে উপজেলার বিভিন্ন ইউনিয়নের সমবায় সমিতির নারী পুরুষ সমবায়ী সদস্যরা প্রশিক্ষণে অংশ গ্রহণ করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত