একদিন এগিয়ে মঙ্গলবার দেশে ফেরানো হচ্ছে জামালদের

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১২:২১ এএম

 

সভাপতি তাবিথ আউয়াল সময়োপযোগী সিদ্ধান্ত ও চেষ্টায় একদিন এগিয়ে মঙ্গলবার বাংলাদেশ জাতীয় ফুটবল দলকে অগ্নিগর্ভ কাঠমান্ডু থেকে দেশে ফেরাতে যাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। 

নেপালের বিপক্ষে বাংলাদেশের মঙ্গলের ম্যাচটি বাতিলের সিদ্ধান্ত নিয়েছে নেপাল ফুটবল ফেডারেশন। দেশজুড়ে জেন-জি প্রজন্মের নানা ইস্যুতে আন্দোলনের মুখে দশরথ রঙ্গশালায় ম্যাচ আয়োজনের ঝুকি নিতে চায়নি স্থানীয় ফেডারেশন। এ সিদ্ধান্তের পর বাফুফেও দ্রুত দলকে দেশে ফেরানোর উদ্যোগ নেয়।

মঙ্গলবার বিকাল চারটায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটযোগে দলকে দেশে ফেরানোর উদ্যোগ নিয়েছে বাফুফে। ইতিমধ্যে দলের সকলের টিকিট একদিন এগিয়ে বুকিং দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাফুফের মিডিয়া ম্যানেজার সাদমান সাকিব।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত