বরুড়া উপজেলার হরুয়া জমিদার সরকার বাড়ি এলাকায় মাদকবিরোধী মোবাইল কোর্ট অভিযানে ইয়াবা ও ট্যাপান্টাডলসহ তিনজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কুমিল্লা “খ” সার্কেল। অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নু-এমং মারমা মং।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুরে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ইয়াবা ১১ পিস ও ট্যাপান্টাডল ১০ পিস উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- মামুন হোসেন (৪০), মো. রুবেল (২২) ও মো. নাছির (২৪)। মোবাইল কোর্টের মাধ্যমে তিনজনকেই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী ২ থেকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও জরিমানা প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নু-এমং মারমা মং বলেন, “মাদক শুধু ব্যক্তি নয়, পুরো সমাজকে ধ্বংস করে দেয়। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে, যাতে ভবিষ্যতে কেউ মাদকের আশ্রয় না নেয়।
'থাকছি দুবাইয়ে অথচ সব ম্যাচ খেলতে যাচ্ছি আবুধাবিতে এটা অস্বাভাবিক'