ফরিদপুর-৪

দুই ইউনিয়ন ফেরাতে রিট

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৬:২৮ এএম

ফরিদপুর-৪ সংসদীয় আসন থেকে ভাঙা উপজেলার আলগী এবং হামিরদী ইউনিয়নকে আলাদা করে ফরিদপুর-২ আসনের নগরকান্দায় জুড়ে দিয়ে নির্বাচন কমিশন প্রকাশিত প্রজ্ঞাপন বাতিল চেয়ে রিট আবেদন করা হয়েছে।

গতকাল মঙ্গলবার ফরিদপুর-৪ আসনে আগামী নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী মো. শহিদুল ইসলাম বাবুল, সুপ্রিম কোর্টের আইনজীবী মাহবুবুর রহমান দুলালসহ পাঁচজনের পক্ষে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট করেন ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ুন কবির পল্লব। এতে প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশন সচিবকে বিবাদী করা হয়েছে।

এর আগে প্রজ্ঞাপন বাতিলের দাবিতে নির্বাচন কমিশনকে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিয়ে সংশ্লিষ্টদের প্রতি আইনি নোটিস পাঠানো হয়। এরপরও কোনো পদক্ষেপ না নেওয়ায় রিট আবেদন করা হয়েছে বলে নিশ্চিত করেছেন আইনজীবী হুমায়ুন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত