কাতারে প্রবাসী বাংলাদেশি নাগরিকদের বিশেষ সতর্কতার অনুরোধ

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৪২ পিএম

দোহায় ইসরায়েলের মিসাইল হামলায় উদ্ভূত পরিস্থিতিতে কাতারে বসবাসরত সব বাংলাদেশি নাগরিককে বিশেষ সতর্কতা অবলম্বন করার জন্য অনুরোধ জানিয়েছে দোহার বাংলাদেশ দূতাবাস।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) কাতারের দোহায় অবস্থিত বাংলাদেশ দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কাতারি আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে কাতার সরকারের বিবৃতি বা নির্দেশনা অনুযায়ী চলার জন্য সবাইকে অনুরোধ করা হলো। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ সংক্রান্ত ছবি বা ভিডিও আপলোড করা কাতারের প্রচলিত আইন বহির্ভূত। জরুরি প্রয়োজন ব্যতীত বাহিরে না যাওয়া এবং অযথা বাহিরে চলাফেরা না করার আহ্বান জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জরুরি প্রয়োজনে 33662000, দূতাবাসের হটলাইন নম্বর +974 এবং ইমেইল: এ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত