চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচন -২০২৫ এর নির্বাচন আচরণবিধি নিয়ে চাকসু নির্বাচন পরিচালনা কমিটির উদ্যােগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুর ১২ টায় সমাজবিজ্ঞান অনুষদের অডিটোরিয়াম এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
চাকসু নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. এ.কে. এম আরিফুল হক সিদ্দিকীর সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিন, চাকসু নির্বাচন পরিচালনা কমিটির তত্বাবধায়ক উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. কামাল উদ্দিন সহ অন্যন্যা কমিশনারবৃন্দ।
অনুষ্ঠানের শুরুতে চাকসু নির্বাচনের সম্পূর্ণ আচরণবিধি পাঠ করেন নির্বাচন কমিশনার অধ্যাপক ড. আমির নসরুল্লাহ। পরে শিক্ষার্থীদের কাছে চাকসু নির্বাচনের আচরণবিধি সম্পর্কে অভিমত জানতে চায় নির্বাচন পরিচালনা কমিটি।
এসময় নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের ডোপ টেস্ট বাধ্যতামূলক করার বিষয়ে ২০২২-২৩ সেশনের এক শিক্ষার্থী বলেন, “আমাদের বিশ্ববিদ্যালয়ে ডোপ টেস্ট নামমাত্র করা হয়। কারণ হলগুলোতে আমার নাম মোহাম্মদ আছে এখনো গাঁজার গন্ধ পাওয়া যায়। অথচ হলগুলোতে ডোপ টেস্ট করানো হয়েছিল গতবছর। আমরা চাই কোনো মাদকাসক্ত ব্যাক্তি যেন ২৮ হাজার শিক্ষার্থীর প্রতিনিধিত্ব করতে না পারে। সেজন্য আমাদের সকলকে সজাগ থাকতে।হবে।”
প্রশ্নের জবাবে চাকসু নির্বাচনের সদস্য সচিব অধ্যাপক ড. এ.কে. এম আরিফুল হক সিদ্দিকী বলেন, “ডোপ টেস্ট শতভাগ স্বচ্ছতার সাথে করানো হবে। তবে আমরা ব্যাক্তির আত্মসম্মান বজায় রাখতে ফলাফল একাকী জানাবো।”
এসময় প্রতিবন্ধী শিক্ষার্থীদের পক্ষে এক প্রতিবন্ধী শিক্ষার্থী বলেন, “আমরা চাকসু নির্বাচনের আচরণবিধি নিয়ে একটি স্মারকলিপি দিয়েছিলাম। কিন্তু এগুলোর বিষয়ে যথাযথ পদক্ষেপ নেওয়া হয়নি। আমাদের প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য আচরণবিধির কিছু অংশে শিথিল করা প্রয়োজন। আমাদের জন্য পৃথক বুথের ব্যবস্থা করতে হবে।”
ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২১-২২ সেশনের শিক্ষার্থী আব্দুর রহমান বলেন, “এমপিল, পিএইচডি করা শিক্ষার্থীদের নির্বাচনের কার্যক্রম থেকে বাদ দেওয়ার কথা আমরা বলে আসছি। কিন্তু নির্বাচন কমিশন এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নিচ্ছেন না। আসলে নির্বাচন কমিশন কি কোনো চাপে আছে, সেটি আমরা জানতে চাই।”
মতবিনিময় সভায় প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিন বলেন, আমরা শিক্ষার্থীদের উত্থাপিত প্রশ্নগুলো নোট করেছেন। এই বিষয়ে আলোচনা করে শিক্ষার্থীবান্ধন আচরণবিধি প্রকাশ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। এসময় তিনি আরও জানান, আজকে আমরা মতবিনিময় সভায় বসেছি। আমরা আবারও বসবো। শিক্ষার্থীদের কোনো মতামত থাকলে তারা লিখিত জানাতে পারে।
আইইউবিএটে অনুষ্ঠিত হলো প্রথম আন্তর্জাতিক স্পোর্টস অবজারভেশন সপ্তাহ
সেনা কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেসি ক্ষমতা আরও ২ মাস বাড়ল