রাঙ্গা বাহিনীর দুই সহযোগীকে আটক কোস্ট গার্ডের

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৩১ এএম

সুন্দরবনে দুর্ধর্ষ ডাকাত রাঙ্গা বাহিনীর দুই সহযোগীকে অস্ত্রসহ আটক করেছে কোস্ট গার্ড। গতকাল শুক্রবার সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, সুন্দরবনের কুখ্যাত ডাকাত রাঙ্গা বাহিনীর সদস্যরা সুন্দরবনের আদাছগি এলাকায় কিছু জেলেকে জিম্মি করে রেখেছে। এমন তথ্যের ভিত্তিতে শুক্রবার ভোর ৫টায় কোস্ট গার্ড বেইস মোংলা কর্র্তৃক ওই এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালীন কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালানোর চেষ্টা করে। পরে আভিযানিক দল ধাওয়া করে দুটি একনলা বন্দুক, দুটি রাউন্ড তাজা কার্তুজ, আট রাউন্ড ফাঁকা কার্তুজ, তিনটি দেশীয় আগ্নেঅস্ত্র তৈরির সরঞ্জামাদি এবং একটি দেশীয় অস্ত্রসহ সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত রাঙ্গা বাহিনীর দুই সহযোগীকে আটক করে। এ সময় তাদের কাছে জিম্মি থাকা ৯ জেলেকে উদ্ধার করা হয়। উদ্ধারকৃত জেলেরা জানান, গত ৩ সেপ্টেম্বর ২০২৫ তারিখ মাছ ও কাঁকড়া ধরার উদ্দেশ্যে সুন্দরবনে গমন করলে গতকাল রাতে রাঙ্গা বাহিনী তাদের আটক করে এবং মুক্তিপণ দাবি করে। উদ্ধারকৃত জেলেরা সবাই খুলনা জেলার দাকোপ থানার বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটককৃত ডাকাত সহযোগী নাসির মোল্লা (৩১) এবং মিন্টু সরদার (৪০) বাগেরহাট এবং খুলনা জেলার বাসিন্দা। তারা দীর্ঘদিন যাবৎ রাঙ্গা বাহিনীর সঙ্গে ডাকাতি এবং ডাকাত দলকে অস্ত্র, গোলাবারুদ ও রসদ সরবরাহের মাধ্যমে সহযোগিতা করে আসছিল। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত