বিএনপি রাজনীতি করে জনগণের জন্য: জাহাঙ্গীর হোসেন

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৬:০৬ পিএম

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে উত্তরায় ২ সেপ্টেম্বর থেকে খাল-ডোবা-নর্দমা পরিষ্কার অব্যাহত রেখেছেন বলে জানিয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম জাহাঙ্গীর হোসেন। আজ শনিবার উত্তরায় বিমানবন্দর থানা অন্তর্গত কাওলা খাল পরিষ্কারের সময় তিনি এসব কথা বলেন।

ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম জাহাঙ্গীর হোসেন বলেন, আমরা রাজনীতি করি জনগণের জন্য। জনগণকে ভোগান্তি দেওয়ার জন্য না। আমাদের প্রিয় নেতা তারেক রহমান দলের প্রতিষ্ঠাবার্ষিকীর প্রোগ্রাম বাতিল করে বলেছেন আমরা জনভোগান্তি হয় সে এমন প্রোগ্রাম করব না। আমরা জনবান্ধব যে সমস্ত কর্মকাণ্ডগুলো আছে আমরা সেই কর্মকাণ্ডগুলো করব। তারেক রহমান বলেছেন আমরা প্রতিটা মহল্লায় প্রতিটা এলাকায় জলাবদ্ধ জায়গাগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখি তাহলে ডেঙ্গু, চিকনগুনিয়া এই ধরনের মশার মহামারি, মাছির মহামারি এবং নোংরা থেকে আমাদের সমাজকে আমরা রক্ষা করতে পারব। আমাদের সমাজের মানুষগুলোকে আমরা রক্ষা করতে পারব। এক মাসের কর্মসূচি ঘোষণা করেছেন।

তিনি বলেন, তারেক রহমানের নির্দেশে খাল, নর্দমা, ডোবা পরিষ্কার করছি। দুই তারিখে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উত্তরায় এসে উদ্বোধন করে গিয়েছেন। তারপর থেকে আমাদের একদিনের জন্য কিন্তু আমাদের বিরাম নেই। আমি এক জায়গায় করছি। অন্য নেতা আরেক জায়গায় করছেন। আমাদের থানা লেভেলের নেতা আরেক জায়গায় করছেন। আজকে যেমন আমরা কাওলায় এসেছি। এভাবে আমরা কর্মকাণ্ডগুলো করে যাচ্ছি। আমাদের মূল কথা হলো যে আমরা জনগণের জন্য রাজনীতি করি। জনগণের পাশে থেকে আমরা জনগণকে সেবা দিতে চাই। সেবার বাহিরে কোনও কিছু নাই।

তিনি আরও বলেন, আমরা যারা রাজনীতি করি আমাদের মূল লক্ষ্য হলো জনগণকে সেবা দেওয়া। করোনাকালীন সময়ে সন্তান মারা গেলে তার বাবা তার লাশ দাফন করতে আসছে না। বাবা মারা গেলে সন্তান তার লাশ দাফন করতে আসছে না। সময় কিন্তু আমরা মানুষের পাশে ছিলাম। প্রতিটি দুর্যোগে প্রতিটি বিপদে আমরা বিএনপি পরিবার সবসময় আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান  তারেক রহমানের নির্দেশে আমরা সবসময় মানুষের পাশে থাকি।

জাহাঙ্গীর হোসেন বলেন, আমরা বিশ্বাস করি আগামী দিনে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বিএনপি যদি দেশের ক্ষমতা গ্রহণ করে তখন তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হলে আজকের যে চিন্তা চেতনা এই চিন্তা চেতনাকে এই মানুষের ভেতরে ছড়িয়ে দেবেন। আমরা চাই জনগণকে ঐক্যবদ্ধ করে একটি সুন্দর এবং মানবিক রাষ্ট্র গঠন করতে।

এ সময়ে উপস্থিত ছিলেন বিএনপি নেতা জুলহাস পারভেজ মোল্লা, শাহাবুদ্দিন সাগর, মনির হোসেন ভূঁইয়া, জালাল আহমেদ, জুলহাস ভুঁইয়া, হাফেজ মাওলানা আমির হামজা, মুস্তাফিজুর রহমান বাদল, এহসানুল হক চৌধুরী, এস এম রুনু মোল্লা, আলম মেম্বার, কাজী ইকবাল, আব্দুল করিম, হাজী আমির হোসেন, শহিদুল আলম বাবুল, শফিকুল ইসলাম, রাজু আহমেদ, সোহানুর রহমান সোহাগ, এস এম রহিমসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিমানবন্দর থানা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত