দুঃসময়ে অর্থ-সম্পদ হাতিয়ে অভ্যুত্থানের পর স্ত্রীকে ডিভোর্স দিলেন যুবদল নেতা!

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৩২ পিএম

মুন্সীগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মোজাম্মেল হক মুন্না’র বিরুদ্ধে ধর্মান্তরিত করে বিয়ের পর অর্থ-সম্পদ লুটে নিয়ে জোরপূর্বক ডিভোর্সের অভিযোগে সংবাদ সম্মেলনে করেছেন সাবেক স্ত্রী।

আজ রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে মুন্সীগঞ্জ প্লেসক্লাবে যুবদল নেতার সাবেক প্রথম স্ত্রী মৌসুমী হক সংবাদ সম্মেলন করেন। এসময় তিনি যুবদল নেতার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে ধরেন। এ সময় প্রেসক্লাবে প্রায় অর্ধশতাধিক নারী উপস্থিতি ছিলেন।

ভুক্তভোগী ওই নারী বলেন, ২০১১ সালে এফিডেভিটের মাধ্যমে প্রথম বিয়ে করে তারা বিভিন্ন স্থানে একত্রে অবস্থান করেন। ২০২১ সালে এসে ধর্মান্তরিত করে মৌসুমী দাস থেকে মৌসুমী হক নামে তাকে পুনরায় বিয়ে করেন যুবদল নেতা মোজাম্মেল হক মুন্না। পরে বিভিন্ন সময় তার কাছ থেকে ১৮ ভরি স্বর্ণালংকার, নগদ ৮৪ লাখ টাকা লুটে নেয় এবং মৌসুমীর রাজধানীর উত্তরায় একটি ফ্ল্যাট দখলে নেন মোজাম্মেল হক মুন্না।

দীর্ঘদিন সংসার করলেও গতবছরের ৫ আগস্ট সরকার পতনের পর আচমকা পরিবর্তন হতে শুরু করে সে। একপর্যায়ে চলতি বছরে জোরপূর্বক তাকে ডিভোর্স দেন মুন্না।

নারী আরও অভিযোগ করেন, ডিভোর্সের পর লুটে নেওয়া অর্থ-স্বর্ণালংকার ফেরত চাইলেও যোগাযোগ বিচ্ছিন্ন করে রাখেন মুন্না। দখলে রাখা ফ্ল্যাট ছাড়ছেন না। বরং এ ঘটনায় আদালতে মামলা করলে বিভিন্ন সময় হুমকি ধমকি দেওয়া হচ্ছে। এ ঘটনায় অর্থ-সম্পদ ও যথাযথ বিচারের দাবি জানান তিনি।

ভুক্তভোগী ওই নারী আরও বলেন, মুন্না আমাকে ছাড়াও আরও তিনটা বিয়ে করেছেন। এরমধ্যে একই ঘরের দুই বোনকে বিয়ে করেছেন। তিনি এখন ক্ষমতা দেখিয়ে বিভিন্ন ভাবে হুমকি ধমকি দিয়ে যাচ্ছেন। এ বিষয়ে জানতে মোবাইল ফোনে একাধিকবার কল করে যোগাযোগের চেষ্টা করা হলেও জেলা যুবদলের সদস্য সচিব মুজাম্মেল হক মুন্নাকে পাওয়া যায়নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত