দেশের শীর্ষস্থানীয় পেভমেন্ট টাইলস ও পরিবেশবান্ধব কংক্রিট ব্লক প্রস্তুতকারক গ্রাসহপার বিল্ডিং ম্যাটেরিয়ালস লিমিটেড (জিবিএমএল) চট্টগ্রামের ভাটিয়ারিতে তাদের দ্বিতীয় উৎপাদন কারখানা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছে।
নতুন কারখানার মাধ্যমে প্রতিষ্ঠানটি চট্টগ্রামের বৃহত্তম পেভমেন্ট টাইলস প্রস্তুতকারক হিসেবে নিজেদের অবস্থান সুদৃঢ় করেছে। পাশাপাশি এটি একমাত্র ফেয়ার-ফেস কংক্রিট ব্লক উৎপাদনকারী কারখানা। আধুনিক প্রযুক্তি-সজ্জিত এই স্থাপনায় প্রতি ঘণ্টায় ১ হাজার বর্গফুট প্রিমিয়াম মানের পেভমেন্ট টাইলস এবং প্রতিদিন ১৬ হাজার ফেয়ার-ফেস কংক্রিট ব্লক উৎপাদনের সক্ষমতা রয়েছে।
জিবিএমএল’র সকল পণ্য বুয়েট পরীক্ষিত, যা দৃঢ়তা, স্থায়িত্ব ও নান্দনিকতার ক্ষেত্রে দেশের শীর্ষ স্থপতিদের আস্থাভাজন।
গ্রাসহপার গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর এম. মাহমুদুর রশিদ বলেন, চট্টগ্রাম থেকে আমরা দীর্ঘদিন ধরে ব্যাপক চাহিদা পাচ্ছি। তবে সাভার থেকে সরবরাহ করা ব্যয়বহুল ও জটিল ছিল। এই নতুন কারখানার মাধ্যমে স্থানীয় বাজারে দ্রুত এবং কার্যকর সেবা দেওয়া সম্ভব হবে। ইনশাআল্লাহ, শিগগিরই সারা দেশে আরও কারখানা স্থাপন করব।
চট্টগ্রামের এই কারখানা স্থানীয় নির্মাণ শিল্পে নতুন মানদণ্ড স্থাপন করছে। পাশাপাশি এটি কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি করছে, যেখানে নারীদের অংশগ্রহণও রয়েছে। স্থানীয় সরবরাহকারীদের ব্যবসায়ও নতুন গতি এসেছে।
গ্রাসহপার গ্রুপের চেয়ারম্যান মো. তানজির ওমর ফারুক বলেন, আমরা সরাসরি জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে অবদান রাখছি। আমাদের লক্ষ্য প্রচলিত নির্মাণ সামগ্রীর পরিবর্তে পরিবেশবান্ধব উপকরণ প্রতিষ্ঠা করা। পাশাপাশি আমরা কারখানার মধ্যে পরিবেশবান্ধব কার্যক্রম চালাচ্ছি—যেমন বনায়ন, নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার এবং বৃষ্টির পানি সংরক্ষণ।
জিবিএমএল’র পরিচালক ও গবেষণা ও উন্নয়ন বিভাগের প্রধান আর্কিটেক্ট ড. এম. মাসুদ উর রশিদ যোগ করেন, আমরা নিয়মিত নতুন প্রযুক্তি ও উদ্ভাবনী ধারণা প্রয়োগে কাজ করছি। আমাদের লক্ষ্য এমন নির্মাণ সামগ্রী তৈরি করা, যা হালকা, মজবুত এবং নিখুঁত ফিনিশিংসহ টেকসই। চট্টগ্রাম কারখানার মাধ্যমে স্থানীয় বাজারে আমরা সর্বোচ্চ মানের এবং পরিবেশবান্ধব সমাধান সরবরাহ করতে প্রতিশ্রুতিবদ্ধ।
উদ্ভাবন ও উৎকর্ষ জিবিএমএল’র মূল চালিকাশক্তি। প্রতিষ্ঠানটি গবেষণা ও উন্নয়নে ক্রমাগত বিনিয়োগ করছে, যাতে গ্রাহকদের জন্য টেকসই, কার্যক্ষম এবং নান্দনিক পণ্য সরবরাহ নিশ্চিত করা যায়। পরিবেশ ও কর্মক্ষমতার প্রতি দৃঢ় অঙ্গীকার নিয়ে জিবিএমএল গড়ে তুলছে সবুজ ও টেকসই নির্মাণশিল্পের ভবিষ্যৎ।
দুই থানার নাশকতা মামলা থেকে মুক্তি পেলেন বিএনপির ১০৬ নেতাকর্মী
পুলিশে আবারও বড় রদবদল