পৃথক বিশ্ববিদ্যালয় গঠনের সিদ্ধান্তের বিরোধিতা করে আসা সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা এক ঘণ্টা সড়ক আটকে বিক্ষোভ দেখিয়েছেন।
সোমবার (১৫ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে কলেজের সামনের সড়কে অবস্থান নেন তারা। এতে মহাখালীর আমতলী থেকে গুলশানের পথে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে করে ওই সড়কে যানজট তৈরি হয়েছে।
এ বিষয়ে বনানী থানার পরিরদ্শক (অপারেশসনস) এ কে এম মইনুদ্দিন বলেন, আমরা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলছি, তাদের সড়ক থেকে সরে যেতে অনুরোধ করা হয়।
শিক্ষার্থীরা প্রথমে সরে যেতে রাজি না হলেও ঘণ্টাখানেক পর তারা সড়ক থেকে উঠে যান। আন্দোলনে থাকা এক শিক্ষার্থী বলেন, তাদের দাবি পূরণ না হলে আগের মতো কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন তারা।
তিতাসে সওজের জমি দখলের অভিযোগ