মৌলভীবাজারে পিবিআইর হাজত থেকে আসামির মরদেহ উদ্ধার 

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৬:২০ পিএম

মৌলভীবাজারে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) হাজত থেকে মো.মোকাদ্দুস নামে এক হত্যা মামলার আসামির ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। 

সোমবার (১৫ সেপ্টেম্বর) সকালে মৌলভীবাজার শহরের টিভি হাসপাতাল সড়কের পিবিআই অফিস হাজতখানা থেকে মরদেহ উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।

নিহত মো. মোকাদ্দুস (৩২) কমলগঞ্জ উপজেলার কোনাগাও এলাকার বাসিন্দা। তিনি কমলগঞ্জের লিটন হত্যা মামলার আসামি।

পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) মৌলভীবাজার পুলিশ সুপার মো. জাফর হুসাইন বলেন, কমলগঞ্জের পতনউষারে লিটন হত্যা মামলার তদন্ত করছি আমরা। রবিবার রাতে ওই মামলার আসামি মোকাদ্দুস কমলগঞ্জ থানায় আত্মসমর্পণ করে। পরে পুলিশ রাতে তদন্তের জন্য তাকে আমাদের কাছে হস্তান্তর করে। রাতে প্রাথমিক জিজ্ঞেসাবাদ শেষে খাওয়া দাওয়ার পর যাতাযত প্রক্রিয়ায় ৭-৮ জন আসামির সঙ্গে তাকেও হাজতে রাখা হয়। সোমবার সকাল ৬টায় ডিউটি অফিসার গিয়ে দেখেন মোকাদ্দুস গলায় লুঙ্গি পেঁচিয়ে ঝুলে আছে।

বিষয়টি সঙ্গে সঙ্গে আমরা সবাইকে অবগত করি। পরে জেলা ম্যাজিস্ট্রেট ও তার পরিবারের সদস্যদের উপস্থিতিতে সুরতহাল করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত