শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য দিতে ট্রাইব্যুনালে নাহিদ ইসলাম

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৪৫ পিএম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য দিতে মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির হয়েছেন। তবে মাহমুদুর রহমানের জেরা শেষ হওয়ার পর তার সাক্ষ্যগ্রহণ করা হবে।

এর আগে সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত ট্রাইব্যুনালে মাহমুদুর রহমানের সাক্ষ্যগ্রহণ চলে। সাক্ষ্যগ্রহণ শেষ না হওয়ায় তা মঙ্গলবার পর্যন্ত মুলতবি করা হয়। মঙ্গলবার তার সাক্ষ্যগ্রহণ করছেন শেখ হাসিনা ও কামালের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মো. আমির হোসেন। এরপরই নাহিদ ইসলামের সাক্ষ্য নেয়ার কথা রয়েছে।

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত