পটিয়ায় অপহরণের দুই ঘণ্টা পর মুক্ত মুরগি ব্যবসায়ী 

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০২:৪২ পিএম

চট্টগ্রামের পটিয়ায় অপহরণের দুই ঘণ্টা পর মুক্ত হয়েছেন নুরুল আবছার আরজু নামে এক মুরগি ব্যবসায়ী। বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে পটিয়া মুন্সেফ বাজারের উত্তর পাশে এ ঘটনা ঘটে।  

তিনি মুন্সেফ বাজার এলাকার নুরু মিস্ত্রির পুত্র।  

জানা যায়, বুধবার সাড়ে ৭টার দিকে পটিয়া মুন্সেফ বাজার সংলগ্ন নিজের মুরগির সেইল সেন্টার থেকে উপজেলার ডেঙ্গাপাড়া এলাকার ভুলুর ছেলে ফাহিমের নেতৃত্বে মুখোশধারী ৩ জন অপহরণকারী অস্ত্রের মুখে জিম্মি করে মুরগি ব্যবসায়ী নুরুল আবছার আরজুকে অপহরণ করে পাহাড়ি এলাকায় নিয়ে যায়। অপহরণের পর তাকে প্রচুর মারধর করে প্রথমে ৪ লাখ ও পরে ১৭ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। তাৎক্ষণিক বিষয়টি জানাজানি হয়ে গণমাধ্যমে খবর প্রকাশিত হয়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে অভিযান জোরদার করে। অপহরণকারী শনাক্ত হওয়া এবং পুলিশের উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা তাকে মুক্তিপণ ছাড়াই দুই ঘণ্টা পর ছেড়ে দিতে বাধ্য হয়। পরে অপহৃত আরজু পটিয়া মেডিকেলে চিকিৎসা গ্রহণ করে।  

উল্লেখ্যে, তিনি চাকরীচ্যুত ব্যাংক কর্মকর্তা। সম্প্রতি চাকরীচ্যুত হলেও তিনি মুন্সেফ বাজারের উত্তর পাশে সুচক্রদণ্ডী রোডের মাথায় একটি মুরগির দোকান দেন। 

অপহৃত নুরুল আবছার আরজু জানান, অপহরণের পর আমাকে মারধর করে প্যান্টের পকেটে থাকা ২০ থেকে ২৫ হাজার টাকা ছিনিয়ে নেয়। 

পটিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নুরুজ্জমান জানান, খবর পাওয়ার পরপর পুলিশ ঘটনাস্থলে গিয়ে তথ্য উপাত্ত সংগ্রহ করে অভিযান জোরদার করার পর ভিকটিম মুক্তি পায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত