হানিফ বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত ২

আপডেট : ২৩ মে ২০২৬, ০৪:০২ পিএম

চট্টগ্রামের পটিয়ায় হানিফ পরিবহনের একটি বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার (২২ মে) দুপুর ১২টার দিকে উপজেলার কমল মুন্সিহাট এলাকার আনসার ক্যাম্পের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন পটিয়া উপজেলার শেখ মোহাম্মদ পাড়ার  শাহাদাত হোসেন সামী (১৭) ও ওয়ালীদ আল তাসনিম (১৬)।

পটিয়া ক্রসিং হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ জানান, কক্সবাজার থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী হানিফ পরিবহনের একটি বাস কমল মুন্সিহাট এলাকার আনসার ক্যাম্পের সামনে পৌঁছে একটি মোটরসাইকেলকে চাপায় দেয়। এতে ঘটনাস্থলে এক আরোহী নিহত হন। এ ঘটনায় আহত একজনকে পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসাক তাকেও মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত