বিএসসি ডিগ্রিধারীদের অযৌক্তিক ৩ দফা দাবির প্রতিবাদ ও কারিগরি ছাত্র আন্দোলনের উত্থাপিত ৬ দফা দাবি বাস্তবায়নে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়ক অবরোধ করেছে পলিটেকনিক ইন্সটিটিউটের শিক্ষার্থীরা। এতে বিভিন্ন ডিপ্লোমা শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেয়। অবরোধের কারণে মহাসড়কে পরিবহন চলাচল বন্ধ হয়ে যায়।
বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে মহাসড়কের রাবনা বাইপাস এলাকায় সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। এ সময় পুলিশ প্রশাসনকে সড়কের পাশে অবস্থান করতে দেখা গেছে।
আন্দোলনকারীরা জানান, বিএসসি ডিগ্রিধারীরা অযৌক্তিকভাবে ৩ দফা দাবি তুলে দেশকে অস্থিতিশীল করার পায়তারা করছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। তাদের এ কর্মসূচি বন্ধ না করা হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। একই সঙ্গে কারিগরি ছাত্র আন্দোলনের ৬ দফা দাবি দ্রুতই বাস্তবায়নের দাবি করছি। এর আগে ডিপ্লোমা শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল নিয়ে রাবনা বাইপাসে গিয়ে সমবেত হয়। ঘণ্টা খানেক পর শিক্ষার্থীরা সড়ক অবরোধ তুলে নেয়।
এদিকে, মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করায় যানবাহন চলাচল বন্ধের কারণে ভোগান্তিতে পড়ে চালক ও যাত্রীরা।
শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা ভোট দিতে পারবেন না
জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে ঐকমত্য না হলে গণভোট ছাড়া উপায় নেই