বিএনপি নেতাদের সঙ্গে ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধিদলের বৈঠক

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৬:২৩ পিএম

বিএনপি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশ সফররত ইউরোপীয় পার্লামেন্টের উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল।

আজ বুধবার বিকেল সাড়ে ৪টায় রাজধানীর গুলশানস্থ ইউরোপীয় ইউনিয়নের দূতাবাসে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

এতে বিএনপির প্রতিনিধি দলেন ছিলেন জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দীন অসীম ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত