শিক্ষার্থীদের তিন দফা দাবিতে অনশনের মুখে বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠা হওয়ার পর প্রথম বারের মতো জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংগঠন (জকসু) নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
রোডম্যাপ অনুযায়ী চলতি বছরের ২৭ নভেম্বর জকসু নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে এখনও অনশন কর্মসূচি প্রত্যাহার করেননি শিক্ষার্থীরা।
তারা বলছেন, জকসুর যে রোডম্যাপ দেওয়া হয়েছে, তাতে শর্ত জুড়ে দেওয়া হয়েছে। এটা সুস্পষ্ট কিছু নয়। তিন দফা দাবির সবগুলো পূরণ না হলে অনশন কর্মসূচি প্রত্যাহার করবেন না তারা।
বুধবার (১৭ সেপ্টেম্বর) আনুমানিক রাত আটটার দিকে জকসু বিষয়ক রোডম্যাপ ঘোষণা করা হলে এইসব প্রতিক্রিয়া জানান অনশনরত শিক্ষার্থীরা।
ছাত্রদলের সদস্য সচিব শামসুল আরেফিন বলেন,আমরা অনশনকারীদের সাথে একদমত।দাবি আদায় না হওয়া অবধি আমরা আন্দোলন চালিয়ো যাবো।
ছাত্র অধিকার পরিষদের সভাপতি একেএম রাকিব বলেন,আমরা শর্ত অনুয়ায়ী কিছু মানবো না। আমাদের দাবি ছিলো তিনটি শুধু জকসু নিয়ে ঘোষণা দিলে হবে না।আমরা আমাদের অনশন চালিয়ে যাবো
বাংলাদেশ গনতান্ত্রিক ছাত্র সংসদের সদস্য সচিব শাহিন মিয়া বলেন,জকসুর যে রোডম্যাম দিয়েছে সেখানে শর্ত জুড়েদিয়েছে । বিধি কবে পাশ হবে তা নিদিষ্ট করে বলেননি। আবারও মুলা দেখানোর চেষ্টা করেছে। এজন্য আমরা আমাদের অনশন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।
জানা যায়,জকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং ২০২৫ সালের নভেম্বরের ২৭ তারিখেই নির্বাচন অনুষ্ঠিত হবে।রোডম্যাপ অনুযায়ী অক্টোবর মাসের ৮ অক্টোবর নির্বাচন কমিশন গঠন করা হবে এবং কার্যক্রম শুরু হবে। নির্বাচন কমিশন ১১তম দিনে তফসিল প্রস্তুত ও ঘোষণা করবে।
এর আগে, মঙ্গবার (১৬ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের রফিক ভবনের নিচে তিন দফা দাবিতে অনশন কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। তিন দফা দাবিগিলো হলো-
১। শিক্ষার্থীদের সম্পূরক বৃত্তি কবে থেকে কার্যকর হবে তা নিদিষ্ট করতে হবে।
২। বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ(জকসু) নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে।
৩। ক্যাফেটেরিয়ার ভর্তুকি প্রদান করে স্বাস্থকর খাবার নিশ্চিত করা এবং কেন্দ্রীয় লাইব্রেরিতে সুযোগ সুবিধা বৃদ্ধি ও শীতাতপ নিয়ন্ত্রণ নিশ্চিত করতে হবে।
অর্থনৈতিক ও প্রতিরক্ষা সহযোগিতা বাড়ানোর পরিকল্পনা ইরান-সৌদির