ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০৪:০৮ পিএম

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ৪র্থ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে সিরাজুল ইসলাম নামের এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার রাতে উপজেলার মাঝিপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত সিরাজুল ইসলাম উপজেলার আউখাবো এলাকার আব্বাস আলীর ছেলে। তিনি মাঝিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক হিসেবে কর্মরত আছেন।

রূপগঞ্জ থানায় দায়ের করা মামলার বরাত দিয়ে রূপগঞ্জ থানার ওসি তরিকুল ইসলাম জানান, বুধবার বিকেলে মাঝিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৪র্থ শ্রেণিতে পড়ুয়া এক শিক্ষার্থীকে একটি কক্ষে নিয়ে ধর্ষণের চেষ্টা চালান সিরাজুল ইসলাম। এ সময় শিশুটি চিৎকার করলে অভিযুক্ত শিক্ষক পালিয়ে যান। পরে বাড়িতে গিয়ে শিশুটি তার পরিবারকে ঘটনাটি জানালে পরিবারের পক্ষ থেকে রাতে রূপগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ করা হয়। অভিযোগের ভিত্তিতে পুলিশ রাতেই অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করে।

আজ বৃহস্পতিবারে দুপুরে গ্রেপ্তারকৃত শিক্ষককে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত