বাল্য বিবাহকে না বলি সঞ্চয়ে ভবিষ্যৎ গড়ি ‘করলে সঞ্চয় ২০০ টাকা, সরকার দেবে ৪০০ টাকা’ এই প্রকল্পের আওতায় পটুয়াখালীর কলাপাড়ায় ১৭ কিশোরী তাদের জমার তিনগুন টাকার চেক গ্রহণ করেছেন।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে মহিপুর কো-অপারেটিভ মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ ও চেক বিতরণ অনুষ্ঠানে তিনি মহিপুর কো-অপারেটিভ মাধ্যমিক বিদ্যালয়ের ৯ জন এবং কুয়াকাটা মাধ্যমিক বিদ্যালয়ের আট কিশোরীর মাঝে এ ২ লক্ষ ৮৬ হাজার ৫০০ টাকার চেক বিতরণ করা হয়।
পরে কলাপাড়া দরিদ্র মহিলাদের জন্য সমন্বিত পল্লী কর্মসংস্থান সহায়তা প্রকল্প (ইরেসপো)-২য় পর্যায়ে স্কুলগামী ষষ্ঠ-দশম শ্রেণির ১০০ জন কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ডা. শহীদ হোসেন চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজলা মাধ্যমিক শিক্ষা অফিসার মনিরুজ্জামান খান, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মাহবুবা বেগম।
এসময় আরও উপস্থিত ছিলেন বিআরডিবি ইউসিসিএ লিমিটেড কলাপাড়া ফোরকান হোসেন তালুকদার। প্রশিক্ষণ অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন সহকারী পল্লী উন্নয়ন অফিসার (ইরেসপো) মো. নেছার উদ্দিন, মহিপুর কো অপারেটিভ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত) বানীকান্ত সিকদার ও উক্ত প্রতিষ্ঠানের সভাপতি মো. মিজানুর রহমান।
উক্ত প্রশিক্ষন কর্মশালার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ইয়াসিন সাদেক। আরও উপস্থিত ছিলেন অত্র স্কুলের শিক্ষক কর্মচারীসহ বিআরডিবি কর্মচারীবৃন্দ। প্রশিক্ষণ শেষে কিশোরীদের মধ্যে যাদের ১৮ বছর পূর্ন হয়েছে তাদেরকে প্রণদনাসহ চেক প্রদান ও প্রশিক্ষণ সামগ্রী বিতরণ করা হয়।
