জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) প্রশাসন ৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বিশেষ বাস সার্ভিসের ব্যবস্থা করেছে।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের পরিবহন শাখার পরিচালক অধ্যাপক ড. তারেক বিন আতিক বিষয়টি নিশ্চিত করে।
তিনি জানায়, আগামীকাল রোজ শুক্রবার ১৯/৯/২০২৫ ইং ৪৭তম বিসিএস পরীক্ষার্থীদের জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয় পরিবহন পুলের পক্ষ থেকে যাতায়াতের জন্য ট্রান্সপোর্ট এর ব্যবস্থা করা হয়েছে।
তিনি আরও বলেন,সকাল ৬: ০০ টায় শহীদ মিনারের সামনে থাকবে, গাড়ি ছেড়ে দিবে ৬:৪৫ থেকে ৭:০০ টার মধ্যে।তিনটি রুটে গাড়ি চলাচল করবে,
১. ক্যাম্পাস-গুলিস্তান-শাহবাগ-ফার্মগেট-মোহাম্মদপুর ২. ক্যাম্পাস -গুলিস্তান- মগবাজার-মৌচাক- তিতুমীর কলেজ।
৩. ক্যাম্পাস -গুলিস্তান- বাঙলা কলেজ- মিরপুর
পরিবহন প্রশাসক অধ্যাপক তারেক বিন আতিক বলেন,জগন্নাথ বিশ্ববিদ্যালয় এর বর্তমান প্রশাসন ছাত্র-ছাত্রী বান্ধব প্রশাসন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মেধা বিকাশ ও উৎকর্ষ সাধনে সকল প্রকার কাজ করে যাবে জগন্নাথ বিশ্ববিদ্যালয় বর্তমান প্রশাসন। আমরা মনে করি এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা তাদের মেধার স্বাক্ষর রেখে দেশ ও জাতির উন্নয়নে অংশগ্রহণ করবে।
