মানিকগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতি সোহা গ্রেপ্তার

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৫৬ পিএম

মানিকগঞ্জে অভিযান চালিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের জেলার সাবেক সভাপতি সাদিকুল ইসলাম সোহাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে জেলা শহরের এলজিইডি অফিসের সামনে  তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, মানিকগঞ্জ থানার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার একটি মামলায় সাদিকুল ইসলাম সোহাকে  (৩৭)  গ্রেপ্তার করা হয়েছে। মামলার প্রধান আসামি নিষিদ্ধ সংগঠনের এই নেতা দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।

মানিকগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমান উল্লাহ জানান, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের পর থেকেই সোহা আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদ পেয়ে অভিযান চালিয়ে শুক্রবার দুপুরে শহরের এলজিইডি অফিসের সামনে থেকে  তাকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে দ্রুততম সময়ের মধ্যে সাদিকুল ইসলাম সোহাকে আদালতে সোপর্দ করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত