শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ২৬ সেপ্টেম্বর দেশের প্রেক্ষাগৃহে প্রদর্শিত হবে মেহজাবীন চৌধুরীর প্রথম সিনেমা ‘সাবা’। বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা মাকসুদ হোসেন।শহরের নিম্নমধ্যবিত্ত পরিবারের মেয়ে সাবা। বাবা মারা গেছেন। মা শিরিন সড়ক দুর্ঘটনায় আহত হয়ে বিছানায়। হুইল চেয়ার ছাড়া চলতে পারেন না। বেঁচে থাকার একমাত্র অবলম্বন মেয়ে সাবা। পরিবার আর মায়ের সেবায় নিজের ক্যারিয়ার গুছিয়ে উঠতে পারেনি সাবা। আর্থিক অনটনের মধ্যেও দিনরাত এক করে মাকে সুস্থ করে তোলার চেষ্টা করে সে। হঠাৎ হার্ট অ্যাটাক হয় সাবার মা শিরিনের। দিশেহারা সাবার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। এমন গল্প নিয়েই তৈরি হয়েছে সাবা। নাম ভূমিকায় অভিনয় করেছেন মেহজাবীন চৌধুরী।
নিজের জীবনের সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে সিনেমাটির গল্প লিখেছেন নির্মাতা মাকসুদ হোসেন। তিনি বলেন, ‘২৫ বছর আগে আমার স্ত্রী ত্রিলোরা ও তার মায়ের একটা রোড অ্যাক্সিডেন্ট হয়েছিল। এরপর থেকে আমার শাশুড়ি হুইল চেয়ারে বসা। ত্রিলোরাই তার দেখভাল করত। কভিডের সময় ত্রিলোরার বাবা মারা যাওয়ার পর সে খুব চিন্তায় পড়ে যায়, কীভাবে একা সে তার মায়ের টেককেয়ার করবে। যদিও তার পরিবারের অর্থনৈতিক অবস্থা ভালো। তখন আমরা চিন্তা করলাম, এই গল্পটি পর্দায় ফুটিয়ে তোলার। তবে ভিন্ন প্রেক্ষাপটে, যেখানে সাবাকে একজন নিম্নমধ্যবিত্ত পরিবারের মেয়ে হিসেবে দেখানো হয়েছে।’
অস্কারে যাচ্ছে ‘হোমবাউন্ড’