হবিগঞ্জের মাধবপুর উপজেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে তোফাজ্জল হোসেন চৌধুরী ও সাধারণ সম্পাদক পদে কায়েস আহমেদ সালমান জয়ী হয়েছেন।
শনিবার (২০ সেপ্টেম্বর) বিকেলে ভোট শেষে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার মো. শাহিন মিয়া।
এদিন সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। এসময় তারা আনন্দ ঘন পরিবেশে ভোটাররা সরাসরি ভোটাধিকার প্রয়োগ করেন।
এর আগে সিনিয়র সহ সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন মো. জাকির হোসেন ও সহ সভাপতি পদে হাফেজ মো. শাহ আলম।
