সোনারগাঁয়ে সাঁতার শিখতে গিয়ে স্কুল ছাত্রীর মৃত্যু

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫৫ পিএম

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সাঁতার শিখতে গিয়ে ইসরাত জাহান রুবাইয়া (১৪) নামের এক স্কুল ছাত্রী মৃত্যু হয়েছে। শনিবার (২০ সেপ্টেম্বর) বিকেল বিকেলে উপজেলার সোনারগাঁ পৌরসভার দৈলেরবাগ এলাকার বিলে এ ঘটনা ঘটে। নিহত শিক্ষার্থী সোনারগাঁ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্রী। 

জানা গেছে,  ইসরাত জাহান রুবাইয়া তার বড় বোন ইভা আক্তারের সঙ্গে  বাড়ির পাশের বিলের পানিতে সাঁতার শিখতে যায়। সাঁতার শেখার এক পর্যায়ে ওই ছাত্রী পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয়রা অনেক খোঁজাখুঁজির পর বিকেল পৌনে চারটার দিকে ওই ছাত্রীর লাশ উদ্ধার করে। 

সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল হাসান খান বলেন, পানিতে ডুবে শিক্ষার্থী নিহতের ঘটনা শুনেছি। বিষয়টি খুবই মর্মান্তিক। এ বিষয়ে কোন অভিযোগ পাওয়া যায়নি।   

×
সর্বশেষ সর্বাধিক পঠিত