ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় বজ্রসহ বৃষ্টি হতে পারে

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৫, ০৯:১৩ এএম

ঢাকার আকাশ আজ রবিবার (২১ সেপ্টেম্বর) দুপুর পর্যন্ত আংশিকভাবে মেঘলা থাকতে পারে এবং এ সময় বজ্রবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। 

আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য আকাশের অস্থায়ী মেঘলা ভাব এবং হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এদিন দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। বাতাস দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে। 

গতকাল ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ২৭.৬ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতার পরিমাণ ছিল ৯৩ শতাংশ। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ ডিগ্রি সেলসিয়াস।

একই সঙ্গে আবহাওয়া অধিদপ্তরের ১২০ ঘণ্টার সর্বশেষ পূর্বাভাসে বলা হয়েছে, আজ ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় এবং রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-একটি অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেশের বিভিন্ন স্থানে মাঝারি ধরনের ভারী বৃষ্টি পড়ার সম্ভাবনাও রয়েছে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার পূর্বাভাস দেওয়া হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত