হবিগঞ্জের চুনারুঘাট সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় ৫ বাংলাদেশি নাগরিকরকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রবিবার (২০ সেপ্টেবর) দুপুরে হবিগঞ্জ ৫৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমানের স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
আটকরা হলেন-কিশোরগঞ্জের ভিলবকসাই গ্রামের সমর কান্ত দাস (২৬), সুনামগঞ্জের গোযানী গ্রামের জহুর লাল দাস (৭১), একই জেলার মামুদপুর গ্রামের সত্যন্দ্র দাস (৫৮) ও তার স্ত্রী লক্ষী রাণী দাস (৫২), মেয়ে উতোমা দাস (২২)।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার (২০ সেপ্টেবর) দিবাগত রাতে চুনারুঘাট গুইবিল সীমান্ত এলাকা দিয়ে ভারতের প্রবেশের সময় তাদের আটক করা হয়। পরে আটতদের চুনারুঘাট থানায় সোর্পদ্দ করা হয়।
১৯ সেপ্টম্বর চুনারুঘাট সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় ৬ বাংলাদেশিকে আটক করে বিজিবি।
