নোয়াখালী

জোনাল স্যাটেলমেন্ট কর্মকর্তাসহ ৪ জনের নামে দুদকের মামলা

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৫, ০৭:০১ পিএম

নোয়াখালী পানি উন্নয়ন বোর্ডের সম্পত্তি আত্মসাৎ করে ভোগ-দখল দেওয়ায় স্যাটেলমেন্ট অফিসের তিন কর্মকর্তাসহ চারজনের নাম উল্লেখ নোয়াখালী দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আবদুল্লাহ আল নোমান বাদী হয়ে এ মামলা করেন।

আজ সোমবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেন নোয়াখালী দুদকের কোর্ট পরিদর্শক মো. ইদ্রিস।দুপুরে নোয়াখালী স্পেশাল সিনিয়র জজ আদালতে এ মামলা দায়ের করা হয়।

মামলার আসামিরা হলেন- পৌরসভার বাসিন্দা বাহার উদ্দিন (৬১) ও নোয়াখালী জোনাল সেটেলমেন্ট অফিসের রেকর্ড কিপার হুমায়ন কবীর গাজী (৫৭),  ডি/ম্যান, খায়রুল আলম ভূঞা (৫৬), কপিস্ট সুভাস কান্তি চাকমা (৫৫)।

অভিযোগ সূত্রে জানা যায়, আসামিরা একে অপরের যোগসাজশে জাল রেকর্ড ও খতিয়ান তৈরি করে "পানি উন্নয়ন বোর্ড, নোয়াখালী"-এর নামে রেকর্ডকৃত সম্পত্তি আত্মসাৎ পূর্বক ভোগ দখল করেছেন। তারা জাল খতিয়ানগুলোকে বাইন্ডিং ভলিউমে যুক্ত করে সেগুলোকে আসল হিসেবে ব্যবহার করেন।

অভিযোগে দেখা যায়, নোয়াখালী সদর থানার আইউবপুর মৌজার ৪ নম্বর ডিপি খতিয়ানে পানি উন্নয়ন বোর্ডের মালিকানাধীন জমি ছিল, যার মধ্যে বি.এস. দাগ ২২২১, ২২২৫, ২২২৮, ২২২৯, ২২৪৬ এবং ২২৫২ দাগে মোট ১.৬০ একর ভূমি রয়েছে। অভিযোগ অনুযায়ী, বাহার উদ্দিনের যোগসাজশে জোনাল স্যাটেলমেন্ট অফিসের কর্মচারীরা ৪ নং খতিয়ানের ১.৬০ একর জমি কেটে বাহার উদ্দিনের নামে ১১২ নং খতিয়ানে অন্তর্ভুক্ত করে চূড়ান্তভাবে প্রকাশ করে। এই জাল খতিয়ানটি বাইন্ডিংয়ের মাধ্যমে   জেলা প্রশাসক কার্যালয়, জর্জ কোর্ট এবং এসিল্যান্ড অফিসে সংরক্ষণ করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত