আজও ঢাকায় হালকা বৃষ্টির পূর্বাভাস

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫৫ এএম

ঢাকা ও আশেপাশের এলাকায় আজ বুধবার (২৪ সেপ্টেম্বর) হালকা বৃষ্টি ঝরতে পারে। এ সময় তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে।

বুধবার সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানায় আবহাওয়া অধিদপ্তর হয়েছে।

এতে বলা হয়েছে, এই সময় আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

বুধবার সকাল ৬টায় তাপমাত্রা ছিল ২৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ ৯৩ শতাংশ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত