নিউইয়র্কে শেহবাজ শরিফের সঙ্গে বৈঠক করলেন প্রধান উপদেষ্টা

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৫, ১১:১৫ এএম

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এবং কসোভোর প্রেসিডেন্ট ভজোসা ওসমানীর সঙ্গে আলাদাভাবে বৈঠক করেছেন। 

বুধবার (২৪ সেপ্টেম্বর) নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে এই বৈঠকগুলো অনুষ্ঠিত হয়।

একই দিনে অনুষ্ঠিত এই দুটি পৃথক বৈঠকে তারা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। তবে বৈঠকের বিস্তারিত বিষয়বস্তু এখনো জানা যায়নি।

উল্লেখ্য, অধ্যাপক মুহাম্মদ ইউনূস জাতিসংঘের ৭৯তম সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে বর্তমানে নিউ ইয়র্কে অবস্থান করছেন। বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের সঙ্গে তার আরও কয়েকটি বৈঠক হওয়ার কথা রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত