কালিয়াকৈরে তর্কের জেরে সহকর্মীকে ছুরিকাঘাতে খুন

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৫১ এএম

গাজীপুরের কালিয়াকৈরে তর্কের জেরে সহকর্মীকে ছুরিকাঘাতে হত্যা করেছে অন্য সহকর্মী। গতকাল বৃহস্পতিবার সকালে কালিয়াকৈর উপজেলার পূর্বচান্দরা এলাকায় এ হত্যাকা-ের ঘটনা ঘটে। এ ঘটনায় তার সহকর্মীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। নিহত আকবর হোসেন যশোরের কেশবপুর উপজেলার ভা-ার খোলা এলাকার মোবারক মোড়লের ছেলে। আটক লিমন কুড়িগ্রামের রৌমারি থানার মিয়ারচর এলাকার মিজানুর রহমানের ছেলে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, আকবর হোসেন দীর্ঘদিন ধরে কালিয়াকৈর উপজেলার পূর্বচান্দরা এলাকায় এক পোলট্রি ফিডের দোকানে কর্মচারী হিসেবে কাজ করে আসছিলেন। তিনি ছাড়াও ওই দোকানে কর্মচারী হিসেবে কাজ করেন লিমন হোসেন। গতকাল সকালে ওই দোকানের ভেতরে তাদের দুজনের মধ্যে তর্ক-বিতর্কের মাধ্যমে ঝগড়ার সৃষ্টি হয়। এর জেরেই হঠাৎ করে লিমন তার সহকর্মী আকবরকে ছুরিকাঘাত করেন। এতে গুরুতর আহত হন আকবর। ঘটনার পর লিমন পালিয়ে যাওয়ার চেষ্টা করলে আটক করে এলাকাবাসী। পরে তারা লিমনকে পুলিশের কাছে সোপর্দ করেন। এদিকে গুরুতর আহত অবস্থায় আকবরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এরপর পুলিশ লাশ গ্রহণ করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

কালিয়াকৈর থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম জানান, এ হত্যাকা-ের ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত