জেদ্দায় বর্ণিল আয়োজনে উদ্বোধন ‘সৌদি ফ্যাশন অ্যান্ড টেক্স’ এক্সপো

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৫৬ পিএম

পরিবর্তনের হওয়ায় পাল তুলেছে রক্ষণশীল দেশ সৌদি আরব। সাংস্কৃতিক অঙ্গনে ব্যাপক পরিবর্তনের পর এখন ফ্যাশনে। বহিরবিশ্বে সৌদি ফ্যাশনে পরিবর্তনের বিষয়ের তুলে ধরার লক্ষ্যে একের পর এক আয়োজন করা হচ্ছে বিভিন্ন ইভেন্ট। গতকাল জেদ্দার ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে বাংলাদেশসহ ২৬টি দেশের অংশগ্রহণ বিশাল পরিসরে আয়োজনের উদ্বোধন করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত জেদ্দা এন্ড কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর বোর্ড অব অফ ডিরেক্টর সা'দ মিশাল আল ওতাইবি। এ সময় সৌদি আরবে অবস্থিত বিভিন্ন দেশের কনসুলেট ও দূতাবাসের প্রধানগণ সহ সৌদি সরকারের উচ্চপর্যায়ে কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সৌদি এন্ড টেক্স এক্সপোতে বিশ্বের অন্যান্য দেশের মতো জেদ্দা বাংলাদেশ কনসুলেট জেনারেলের সহায়তায় বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরুর (ইপিবি) নেতৃত্বে বাংলাদেশের রপ্তানি রপ্তানি মুখী পণ্য গার্মেন্টস ও টেক্সটাইল শিল্পের ১২টি কোম্পানি অংশ নিয়েছে ।

মেলায় বাংলাদেশ প্যাভিলিয়নের উদ্বোধন করেন সৌদি আরবের বাংলাদেশ কনসুলেট কনসাল জেনারেল মো. সাখাওয়াত হোসেন।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ের নার্গিস মুর্শিদা। কমার্শিয়াল কাউন্সিলর নাহিদা হাবিবা। জেদ্দায় বিভিন্ন রাজনৈতিক, ব্যবসায়ী ও প্রবাসী বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দ সহ বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা।

বাংলাদেশ প্যাভিলিয়নের উদ্বোধন শেষে কন্সাল জেনারেল সাখাওয়াত হোসেন বলেন, সৌদি আরবের ফ্যাশন শোতে অংশগ্রহণ করার মাধ্যমে সৌদি আরবসহ বিভিন্ন দেশের সঙ্গে বাণিজ্য সম্পর্ক জোরদার, বাংলাদেশে বিদেশিদের বিনিয়োগ আকর্ষণ দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণে ব্যাপক ভূমিকা রাখবে বলে তিনি জানান।

পাশাপাশি সৌদি আরবের সাথে বাংলাদেশের কূটনীতিক, বাণিজ্যিক সংস্কৃতি সম্পর্ককে জোরদার বাংলাদেশের সম্ভাবনাকে তুলে ধরা ব্যাপক ভূমিকা রাখবে বলে তিনি মনে করেন। একটি মেলায় অংশগ্রহণ নয় মধ্যপ্রাচ্য আয়োজিত এসব অনুষ্ঠানে বাংলাদেশের অংশগ্রহণ জরুরি বলে তিনি মনে করেন।

বৈশ্বিক প্রতিযোগিতার মাঝেও বাংলাদেশের উৎপাদিত পণ্য অন্য দেশের তুলনায় বেশি টেকসই হওয়ায় বিদেশে এসব পণ্যের ব্যাপক চাহিদা রয়েছে। এছাড়া বর্তমানে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম গার্মেন্টস পণ্য রপ্তানিকারক দেশ হিসেবে বাংলাদেশ আরো রপ্তানিমুখী পণ্য উৎপাদনে মেলায় অংশগ্রহণকারী শিল্প মালিকদের মনোযোগী হওয়ার আহ্বান জানান। প্রবাসী ব্যবসায়ীদের সৌদি আরবে নতুন নতুন বাজার খুঁজে বের করার জন্য উদ্যোগী হতে প্রবাসী ব্যবসায়ী সংগঠনগুলোকে আহ্বান জানান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত