মুন্সীগঞ্জের শ্রীনগরে বন্ধুদের সঙ্গে গোসলে নেমে পানি ডুবে ইনতেশার ইসলাম আজবী নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার পশ্চিম সিংপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত আজবী (১৯) ঢাকার মোহাম্মদপুর এলাকার হারুন ইসলামের ছেলে ও চলতি বছর এইচএসসি পরীক্ষা অংশ নিয়েছিল।
স্থানীয়দের বরাতে শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, শিক্ষার্থী আজবী উপজেলার পশ্চিম সিংপাড়া গ্রামের বন্ধু মেহরাবের বাড়িতে বেড়াতে এসেছিল। এদিন বিকেল ৩টার দিকে মেহরাবসহ তিন বন্ধু মিলে পুকুরে গোসল করতে নামে। এসময় আকস্মিক পানিতে ডুবে যায় শিক্ষার্থী আজবী। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা পুকুরের পানি থেকে শিক্ষার্থীকে উদ্ধার করেন। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
