বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের অংশ হিসেবে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ঢাকা-১৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী এস এম জাহাঙ্গীর।
শনিবার বিকেলে খিলক্ষেত থানা বিএনপির উদ্যোগে নিকুঞ্জ ১ ও ২ নম্বর এলাকায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এ সময় তিনি বলেন, যারা আওয়ামী লীগ সরকারের আমলে মামলা, হামলা, গুম ও খুনের শিকার হয়েছেন, বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে তাদের রাষ্ট্রীয় মর্যাদায় উন্নীত করা হবে এবং পরিবারকে পুনর্বাসন করা হবে।
তিনি আরও বলেন, আন্দোলন-সংগ্রামে অংশ নেওয়া অসংখ্য নেতাকর্মী নিখোঁজ হয়েছেন, প্রাণ দিয়েছেন। বিশেষ করে গত জুলাই-আগস্ট মাসের আন্দোলনে অনেকের জীবন দিতে হয়েছে। বিএনপি ক্ষমতায় গেলে তাদের আত্মত্যাগ যথাযথ স্বীকৃতি পাবে।
এ সময় উপস্থিত ছিলেন খিলক্ষেত থানা বিএনপির আহ্বায়ক হাজী এস এম ফজলুল হক, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক লায়ন সোহরাব খান স্বপন, যুগ্ম-আহ্বায়ক মোবারক হোসেন দেওয়ান, যুগ্ম-আহ্বায়ক সি এম আনোয়ার হোসেন, জহির উদ্দিন বাবু, মশিউর রহমান মশি, খোরশেদ আলম খুশু, শওকত উল ইসলাম সৈকত, আহ্বায়ক সদস্য ইমানুল হক, নজরুল ইসলাম সরকার, জাকির হোসেন মিঠু, ১৭নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি হাসানুজ্জামান পলিন, সাংগঠনিক সম্পাদক মো. নাছির, ৪৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আব্দুল হক ভুঁইয়া, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শেখ মনির, ৪৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. দিদার আহমেদ, সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন, খিলক্ষেত থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোরাদ মজুমদার, সাবেক সিনিয়র সহ-সভাপতি মনিরুজ্জামান মনির, সাবেক যুগ্ম-সম্পাদক শহিদুল ইসলাম খোকন।
এ ছাড়া খিলক্ষেত থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক আসাদুজ্জামান জিসান, খিলক্ষেত থানা মহিলা দলের আহ্বায়ক সূচনা আকতার, সদস্য সচিব সুফিয়া খাতুন সুচি, সাবেক সদস্য সচিব পান্না ইয়াসমিন, খিলক্ষেত থানা শ্রমিক দলের সভাপতি আ. মালেক হাওলাদার, সাধারণ সম্পাদক আ. মান্নান।
খিলক্ষেত থানা কৃষক দলের সভাপতি মো. সুজন দেওয়ান, সাধারণ সম্পাদক, মোস্তাফিজুর রহমান, খিলক্ষেত মৎস্যজীবী দলের সভাপতি আবু সাঈদ ফরাজী, সাধারণ সম্পাদক মো. দুলাল মিয়াসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
