টাঙ্গাইল সদর উপজেলার শিবপুর এলাকায় তিতাস গ্যাসের সঞ্চালনের লাইনের মূল পাইপ ফেটে গেছে। রবিবার (২৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
এতে প্রায় সাড়ে ১২ হাজার গ্রাহক ও ১৫ গ্যাস স্টেশনে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। এদিকে গ্যাস পাইপের উপর পল্লী বিদ্যুতের খুঁটি থাকায় টাঙ্গাইল সদর, নাগরপুর ও দেলদুয়ার উপজেলার প্রায় দুই লাখ গ্রাহকের বিদ্যুৎ বন্ধ রয়েছে। বিদ্যুৎ স্বাভাবিক করতে শ্রমিকরা কাজ করছে।
টাঙ্গাইল পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার প্রকৌশলী মো. ছানোয়ার হোসেন জানান, গ্যাস লাইনের উপর বিদ্যুৎ খুঁটি ছিলো। দুর্ঘটনার পর সে খুটি সরানোর কাজ চলছে। বতর্মানে তিন উপজেলার প্রায় দুই লাক গ্রাহক বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে।
টাঙ্গাইল তিতাস গ্যাস অফিসের সহকারী প্রকৌশলী রমজান আলী মুন্না বলেন, সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। এতে প্রায় ১৪ হাজার আবাসিক গ্রাহক ও ৫০টির মতো সিএনজি স্টেশন বন্ধ রয়েছে।
মহাষষ্ঠীর মধ্য দিয়ে মুরাদনগরে শারদীয় দুর্গোৎসব শুরু
ছেলেকে নিয়ে শাকিবের বাড়িতে অপু