যুবলীগের কেন্দ্রীয় অর্থ সম্পাদককে গ্রেপ্তার করেছে সিটিটিসি

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৩২ পিএম

বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির অর্থ সম্পাদক গিয়াস উদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) বিভাগের একটি ইউনিট তাকে গ্রেপ্তার করে।

রবিবার (২৮ সেপ্টেম্বর) ঢাকা মহানগর পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রাজধানীর পুরান ঢাকার ইংলিশ রোড সংলগ্ন স্থানে অভিযান চালিয়ে আজ বিকেল ৩টায় তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত গিয়াস উদ্দিনের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ১৯টি মামলা রয়েছে।

গ্রেফতার আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানিয়েছেন পুলিশের এই কর্মকতা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত