গাজীপুরে পোশাক কারখানায় আগুন

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৪০ এএম

গাজীপুর মহানগরীর কাশিমপুরে একটি পোশাক কারখানায় অগ্নিকা- হয়েছে। ফায়ার সার্ভিসের একটি ইউনিটের আধাঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে পুড়ে গেছে হিট মেশিন ও মালামাল।

গতকাল রবিবার বিকেল সাড়ে ৫টার দিকে গাজীপুর সিটি করপোরেশনের ৪ নম্বর ওয়ার্ড এলাকায় অবস্থিত জিএমএস কম্পোজিট লিমিটেড নামের পোশাক কারখানায় এ অগ্নিকা- ঘটে।

কাশিমপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার তাসারফ হোসেন বলেন, বিকেলে জিএমএস কম্পোজিট লিমিটেড নামের পোশাক কারখানায় আগুনের সূত্রপাত হয়। মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে চারপাশে। খবর পেয়ে কাশিমপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধাঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ প্রাথমিকভাবে জানা যায়নি, বিষয়টি তদন্ত সাপেক্ষে বলা যাবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত