'ট্রফি না নিয়ে ভারত ভালো করেনি', পাকিস্তান অধিনায়কের কড়া সমালোচনা

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১১:২৫ এএম

এশিয়া কাপ ফাইনালের পর ট্রফি গ্রহণ না করায় ভারতকে কড়া ভাষায় সমালোচনা করেছেন পাকিস্তানের টি-টোয়েন্টি অধিনায়ক সালমান আলী আগা। তিনি এটিকে ক্রিকেটের প্রতি “অপমান” এবং খেলার জন্য “হতাশাজনক মুহূর্ত” হিসেবে অভিহিত করেছেন।

ম্যাচ শেষে সালমান বলেন,“যদি ভারত ট্রফি না নেয়, তাহলে সেটা দেওয়া হবে কীভাবে? যে কাজ ভারত করেছে, সেটা কোনো ভালো দলের কাজ নয়।”

তিনি আরও যোগ করেন, “ট্রফি নিতে অস্বীকৃতি জানানো এবং হাতমেলানো এড়িয়ে যাওয়া খেলাটির জন্য গুরুতর অপমান। আমি জীবনে কখনো এমন ঘটনা দেখিনি। তবে ভারতীয় খেলোয়াড়রা 'নির্দেশ' পালন করেছে।”

এছাড়া এক আবেগঘন ঘোষণায় সালমান আলী আগা জানান, ফাইনালের ম্যাচ ফি তিনি পাকিস্তানি পরিবারগুলোকে দান করবেন, যারা সাম্প্রতিক ভারতীয় হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে।

পরাজয়ের পরও তিনি দলের পারফরম্যান্স নিয়ে গর্ব প্রকাশ করে বলেন, পাকিস্তান ভালো খেলেছিল, তবে শেষের দিকে ম্যাচ হাতছাড়া হয়ে যায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত