বিদ্যমান সার নীতিমালা বহাল রাখার দাবি পঞ্চগড়ের বিএফএর 

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০২:১৮ পিএম

বিদ্যমান সার নীতিমালাবহাল রাখার দাবিতে করেছে বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের (বিএফএ) পঞ্চগড় জেলা ইউনিট। সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে পঞ্চগড় চেম্বার ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।

লিখিত বক্তব্যে অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও পঞ্চগড় চেম্বারের সভাপতি মো. শরীফ হোসেন বলেন,  আমরা কিছু দিন থেকে লক্ষ্য করছি যে, বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকায় ও গত ২৫/০৯/২০২৫  তারিখে কৃষি উপদেষ্টা সংবাদ সম্মেলনে সার ডিলার নিয়োগ ও সার বিতরণ সংক্রান্ত সমন্বিত নীতিমালা ২০২৫ প্রণয়ন হাতে যাচ্ছে। এটাকে আমরা যুগ উপযোগী সিদ্ধান্ত বলে মনে করছি। কিন্তু আমরা গভীর উদ্বেগের লক্ষ করছি, ইউনিয়ন ভিত্তিক ৩ জন করে সার ডিলার নিয়োগের মাধ্যমে ওয়ার্ড পর্যায়ে ডিলার নিয়োগের যে খসড়া প্রস্তুত করেছেন তা বিতরণ ব্যবস্থায় কখনও সুফল বয়ে আনবে না। কারণ অবকাঠামোগত ঘাটতি পরিবহন ব্যবস্থার ঘাটতি ও আর্থিক ব্যাপারে নিরাপত্তাহীনতা এর কথা বলা যেতে পারে।

তিনি বলেন,  দীর্ঘ ত্রিশ বছর বিসিআইসি সার ডিলাররা সুনামের সহিত কৃষক পর্যায়ে সার ব্যবসা করে আসতেছে। কোটি কোটি টাকা বিনিয়োগের মাধ্যমে ও নিরবিচ্ছিন্ন সেবার মাধ্যমে কৃষকের ফসল উৎপাদনে বলিষ্ট ভূমিকা রাখছে। এ কথা অনিবার্য যে এ ব্যাপারে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সুনিয়ন্ত্রিত তদারকি বলিষ্ঠ ভূমিকা রাখছে। হঠাৎ করে কি এমন হলো যে ওয়ার্ড পর্যায়ে ডিলার নিয়োগ দিতে হবে। আমরা সরকারের এ জাতীয় সিদ্ধান্তের পুর্নিবিবেচনার আবেদন করছি।

পঞ্চগড়ে জেলায় বিএফআইসির সার ডিলার রয়েছে ৪৭ জন।  সংবাদ সম্মেলনে খলিলুর রহমান, নূর নবী মজুমদার, খাজিম উদ্দিনসহ জেলার সার ডিলার ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত