রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের (বীর উত্তম) মাজার কমপ্লেক্সের লেকে মাছের পোনা ছেড়েছে বিএনপি।
মঙ্গলবার (১ অক্টোবর) দুপুরে ‘আমরা বিএনপি পরিবার’-এর উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে প্রায় দুই শতাধিক মাছের পোনা লেকে অবমুক্ত করা হয়।
অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস সম্প্রতি উল্লেখ করেছেন যে, পাঁচ আগস্টের পর দেশে ছিনতাই ও চাঁদাবাজির প্রবণতা বেড়েছে। সেক্ষেত্রে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির জন্য বর্তমান সরকারকেই দায় নিতে হবে।
কর্মসূচিতে বিএনপির কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত, জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের সাবেক সদস্যসচিব আব্দুর রহিমসহ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
ইরান-তুরস্কের নতুন সীমান্ত ক্রসিং স্থাপনের উদ্যোগ