এশিয়া কাপ ব্যর্থতায় ক্ষমা চেয়ে আফগান সিরিজে নজর অধিনায়ক জাকেরের

 

 
আপডেট : ০১ অক্টোবর ২০২৫, ০৫:৪৩ পিএম

লিটনের চোটে অনাকাঙ্ক্ষিতভাবে অধিনায়কত্বের দায়িত্ব পেয়েছেন জাকের আলী অনিক। এশিয়া কাপের শেষ দুই ম্যাচে ভারপ্রাপ্ত থাকলেও আফগান সিরিজে তিনি ভারমুক্ত। অধিনায়ক হিসেবে গণমাধ্যমের সামনে কথা বলতে গিয়ে শুরুতেই এশিয়া কাপ ব্যর্থতার দায় স্বীকার করে নিলেন, ক্ষমা চাইলেন। এর পর তিনি আশাবাদী, বৃহস্পতিবার থেকে শুরু হওয়া সিরিজে দল নতুনভাবে ঘুরে দাঁড়াতে পারবে।

গণমাধ্যমের সামনে সমর্থকদের প্রতি দুঃখ প্রকাশ করে জাকের বলেন, ‘দুঃখপ্রকাশ ছাড়া আসলে আর কিছু বলার নেই। আমরা অনেক আশা দেখিয়েছি। এশিয়া কাপে ভালো করতে পারিনি। তাদের কাছে ক্ষমা চাওয়া ছাড়া এর চেয়ে বেশি কিছু বলার নেই।’

নৈপুণ্যে ঘাটতির দায়ও নিজেদের দেখছেন জাকের, ‘ব্যর্থতা তো আসলে আমাদের কাজগুলো করছি আমরা... ব্যর্থ হলে যে আপনি কোচকে দোষ দেবেন বা যে কাজগুলো করছি সেটাকে দোষ দেয়ার কিছু নেই। আমরা মিস করছি আমরা বাজে ব্যাটিং করছি এর দায় আমাদেরই নিতে হবে।’

তবে এসব কাটিয়ে অধিনায়কের চ্যালেঞ্জ নিতে প্রস্তুত তিনি, ‘যেহেতু দায়িত্ব এসেছে পালন করতে হবে। যে দায়িত্ব সেটা পালন করার চেষ্টা করব। টিম প্ল্যান অনুযায়ী খেলার চেষ্টা করব।’

সাইফকে নিয়েও আশাবাদী অধিনায়ক, ‘সাইফ হাসান খুবই ভালো করছে। আমরা চাইবো যে এই সিরিজেও সে এরকম বড় রান করতে পারে। ওর সাথে সাথে অন্য ব্যাটাররাও যেন ভালো করতে পারে তাহলে আমাদের জন্য সিরিজটি খুব ভালো হবে।’

 

 
×
সর্বশেষ সর্বাধিক পঠিত