জুবিনের শেষ মুহূর্তের ভিডিও করা সহশিল্পী গ্রেপ্তার

আপডেট : ০৩ অক্টোবর ২০২৫, ০১:৪৭ পিএম

ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী জুবিন গার্গের মৃত্যুর ঘটনায় আরও দুজনকে গ্রেপ্তার করেছে আসাম পুলিশ। 

তারা হলেন- গায়কের ব্যান্ডের সদস্য শেখর জ্যোতি গোস্বামী এবং সহশিল্পী অমৃতপ্রভা মহন্ত। এ নিয়ে এই ঘটনায় মোট ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। 

ভারতীয় গণমাধ্যমের জানা যায়, গত ১৯ সেপ্টেম্বর নর্থ-ইস্ট ইন্ডিয়া ফেস্টিভ্যাল চলাকালে জুবিন গার্গ একটি পার্টিতে অংশ নেন। সেখানেই স্কুডাইভিংয়ের পর তাকে পানিতে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়। 

ঘটনাস্থলে উপস্থিত ছিলেন গোস্বামী ও অমৃতপ্রভা। ভিডিও ফুটেজে দেখা যায়, গার্গের খুব কাছে সাঁতার কাটছিলেন গোস্বামী, আর সেই দৃশ্য ভিডিও করছিলেন অমৃতপ্রভা। ছয় দিন ধরে তাদের জিজ্ঞাসাবাদ শেষে পুলিশ গ্রেপ্তার করে। 

এর আগে গত ১ অক্টোবর গায়কের ম্যানেজার সিদ্ধার্থ শর্মা এবং উৎসবের ম্যানেজার শ্যামকানুকে আটক করা হয়। তাদের বিরুদ্ধেও হত্যা, অনিচ্ছাকৃত হত্যাকাণ্ড, ষড়যন্ত্র এবং অবহেলার অভিযোগ আনা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত