জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান হঠাৎ মৃত্যুবরণ করেছেন। শুক্রবার (৩ অক্টোবর) রাত ১১টার দিকে তাকে শেষবার দেখতে ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছান ডাকসুর ভিপি মো. আবু সাদিক কায়েম।
এর আগে রাতের খাবারের জন্য বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসংলগ্ন স্টার কাবাব রেস্তোরাঁয় শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল ও সদস্য সচিব শামসুল আরেফীনের সঙ্গে বসেছিলেন হাসিবুর। হঠাৎ তিনি খিঁচুনিতে আক্রান্ত হলে দ্রুত তাকে ঢাকা ন্যাশনাল মেডিকেলের জরুরি বিভাগে নেওয়া হয়। তবে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার বর্ণনা দিয়ে শাখা ছাত্রদলের সদস্য সচিব শামসুল আরেফীন জানান, “আমরা সবাই একসঙ্গে বসেছিলাম। হঠাৎ বুকের ব্যথা অনুভব করে হাসিবুর। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।”
হাসিবুর রহমান জবির ভূগোল ও পরিবেশ বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি ভোলা জেলায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হৃদ্রোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে। রাত ১২টায় গোসল শেষে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রথম জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
নির্ধারিত সময়েই হচ্ছে জাতীয় নির্বাচন: মির্জা ফখরুল