রফিকুল ইসলাম খান

ফিলিস্তিন স্বাধীন না হওয়া পর্যন্ত লড়াই চলবে

আপডেট : ০৪ অক্টোবর ২০২৫, ০৭:৩৬ এএম

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, ‘যতদিন ফিলিস্তিন স্বাধীন না হবে, ততদিন মুসলমানদের লড়াই চলবে। কোনো পরাশক্তি এই আন্দোলন নস্যাৎ করতে পারবে না।’ গতকাল শুক্রবার জুমার নামাজ শেষে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ জামায়াত আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রফিকুল ইসলাম বলেন, ‘সারা বিশ্ব ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদ জানাচ্ছে, অথচ ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু তাতে কর্ণপাত করছেন না।’

তিনি বলেন, ‘গাজায় মানবিক সহায়তা নিয়ে যাওয়া ত্রাণবাহী জাহাজে হামলা চালানো হয়েছে। আন্তর্জাতিক মানবাধিকার কর্মীদের গ্রেপ্তার করা হয়েছে। বিশ্বে অধিকাংশ দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিলেও ছোট একটি দেশ একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে।’ এ সময় অবিলম্বে নারী ও শিশু হত্যা বন্ধ এবং নেতানিয়াহুকে গ্রেপ্তারের দাবি জানান তিনি।

গাজায় ত্রাণবাহী জাহাজ বহর ‘ফ্লোটিলা’তে ইসরায়েলি হামলা ও মানবাধিকার কর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে এ কর্মসূচি পালন করে জামায়াত। সমাবেশে আরও বক্তব্য রাখেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম। সভাপতিত্ব করেন ঢাকা মহানগর উত্তর জামায়াতের আমির মুহাম্মদ সেলিম উদ্দিন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত