আবুধাবিতে ৬৭ কোটি টাকা জিতলেন বাংলাদেশি যুবক

আপডেট : ০৪ অক্টোবর ২০২৫, ১০:৫৫ এএম

আবুধাবিতে অনুষ্ঠিত বিগ টিকিটের সেপ্টেম্বর ড্রতে জয়ী হয়েছেন দুজন প্রবাসী বাংলাদেশি।

শুক্রবার (৩ অক্টোবর) ঘোষিত ফলাফলে জানা যায়, শারজাহ প্রবাসী বাংলাদেশি প্রাইভেট ট্যাক্সি ড্রাইভার হারুন সরদার ২০ মিলিয়ন দিরহামের গ্র্যান্ড প্রাইজ জিতেছেন। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬৭ কোটি টাকা। তার বাবার নাম নুর নবী সরদার।

বিজয়ী টিকিট নম্বর ০৩৫৩৫০ গত ১৪ সেপ্টেম্বর কেনেন ৪৪ বছর বয়সী হারুন। তিনি ২০০৯ সাল থেকে আমিরাতে বসবাস করছেন। লাইভ ড্র চলাকালে বিগ টিকিটের উপস্থাপক রিচার্ড এবং বুশরা যখন তাকে এই সুখবর দেন। তখন অবাক হয়ে হারুন শুধুমাত্র ‘ওকে, ওকে, ঠিক আছে’ এতটুকুই বলতে পেরেছিলেন।

হারুন জানান, বাংলাদেশে তার পরিবার রয়েছে এবং তিনি প্রতি মাসেই বিগ টিকিট কিনে আসছেন, স্বপ্ন দেখতেন একদিন জয়ের। তার এই জয় তিনি আরও ১০ জন অংশীদারের সঙ্গে ভাগ করে নেবেন।

এইদিনের আরেক বাংলাদেশি বিজয়ী হলেন শারজাহ প্রবাসী মোহাম্মদ সাইফুল ইসলাম। তার বাবার নাম আহমেদ নবী। তিনি রেঞ্জ রোভার ভেলার গাড়ি জিতেছেন। তার বিজয়ী টিকিট নম্বর ০২২১১৮। প্রবাসীদের এই সাফল্য শুধু ব্যক্তিগত নয়, পুরো বাংলাদেশি কমিউনিটির জন্যই এক গর্বের বিষয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত