মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুর রহমানের বিরুদ্ধে একটি চক্র রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করতে মিথ্যা অপপ্রচার ও বিকৃত ভিডিও ফুটেজ ফেসবুকে ছড়াচ্ছে বলে অভিযোগ করেছেন।
শনিবার (৪ অক্টোবর) সকাল ১১টার দিকে সাটুরিয়া ডাক বাংলোতে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
আব্দুর রহমান বলেন, আমি দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতিতে সক্রিয়, ছাত্রদলের বিভিন্ন পদে দায়িত্ব ও নিষ্ঠার সঙ্গে পালন করেছি। এমনকি গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে সক্রিয় ছিলাম। কিন্তু সম্প্রতি একটি চক্র আমাকে রাজনৈতিকভাবে কোণঠাসা করতে ষড়যন্ত্র করছে।
তিনি বলেন, চলতি বছর ৫ আগস্ট ‘জেলা বিপ্লব দিবস’ উপলক্ষে সাটুরিয়া সিএনজি স্ট্যান্ড এলাকায় আয়োজিত একটি সভাল অয়োজন করা হয়। সভা শুরুর আগে উপজেলা ছাত্রলীগ কর্মী মাসুদ সভামঞ্চের মাইক বন্ধ করার চেষ্টা করলে উত্তেজনার সৃষ্টি হয়। পরে আমি নিজে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করি।
তিনি বলেন, পরবর্তীতে ২৪ সেপ্টেম্বর দুপুর ২টার দিকে আমি ব্যক্তিগত প্রয়োজনে সিএনজি স্ট্যান্ডে গেলে মাসুদ আমার ওপর হামলা চালায়। বিএনপির নেতাকর্মীরা খবর পেয়ে আমাকে উদ্ধার করে। অথচ হামলার ভিডিও ফুটেজ না দেখিয়ে একটি পক্ষ উল্টো আমাকে জড়িয়ে বিকৃত তথ্য ছড়াচ্ছে। এতে তার রাজনৈতিক ও ব্যক্তিগত সম্মান ক্ষুণ্ন হচ্ছে।
সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন সাটুরিয়া উপজেলা বিএনপির সহ সভাপতি অধ্যাপক মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক শাহীন আজাদ বিপ্লব, যুবদলের আহ্বায়ক আমীর হামজা, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মহসিন উজ্জামান।
এতে উপস্থিত ছিলেন সাটুরিয়া উপজেলা কৃষক দলের সভাপতি মো. বরকত মল্লিক, শ্রমিক দলের সভাপতি মো.মিজানু রহমান, সাটুরিয়া যুবদলের অন্যতম নেতা নজরুলম ইসলাম ফরিদ, উজ্জল তালুকদার, অ্যাডভোকেট মেহেদী হাসান বাদল, বালিয়াটি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান মিজানসহ সাটুরিয়া উপজেলা বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতারা।
