ক্রিকেট খেলার দ্বন্দ্বে প্রাণ গেল কিশোরের

আপডেট : ০৪ অক্টোবর ২০২৫, ০৩:১১ পিএম

টাঙ্গাইলের কালিহাতী ক্রিকেট খেলার দ্বন্দ্বে মারধর ও বিষ প্রয়োহে এক কিশোরের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। শুক্রবার (০৩ অক্টোবর) রাতে উপজেলার বীরবাসিন্দা ইউনিয়নের জোয়াইর গ্রামে এ ঘটনা ঘটে।  

নিহত শাহীন (১৭) ওই গ্রামের প্রবাসী আব্দুল্লাহর ছেলে।

নিহত শাহীনের মামী জানান, শুক্রবার সন্ধ্যায় বাড়ির পাশে পরিত্যক্ত অটো রাইস মিলে ক্রিকেট খেলার কথা বলে শাহীনকে ডেকে নিয়ে যায় আজিজ নামের এক ছেলে। তাকে ডেকে নিয়ে মারধর করে পর মুখে বিষ ঢেলে দেয়। খবর পেয়ে তাকে উদ্ধার করে কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে নেওয়ার পথে তিনি মারা যান। 

ঘাতকেরা প্রভাবশালী হওয়ায় ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ করেন তিনি।

কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা.ফাতেমা আক্তার জানান, রাত সাড়ে ৮টার দিকে শাহীন নামের এক রোগী আসে। তিনি জানান ইঁদুরের বিষ, একটি গ্যাস্ট্রিকের ওষুধ ও একটি অ্যান্টিবায়টিক খেয়েছেন। সে অনুযায়ী আমরা ট্রমা ওয়াশের মাধ্যমে বিষ বের করার চেষ্টা করি। ‌কিন্তু তিনি ওয়াশেরটি কেটে ফেলে। এক পর্যায়ে তার অবস্থা অবনতি হলে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়। তবে তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।

কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মাহবুবুর রহমান জানান, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত