সিঙ্গাপুরে চিকিৎসা শেষে দেশে ফিরছেন গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর। আজ শনিবার সন্ধ্যা ৬টায় তার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। তিনি গণমাধ্যমকে বলেন, আজ সন্ধ্যা ৬টায় নুরুল হক নুর সিঙ্গাপুর থেকে চিকিৎসা শেষে বিমানবন্দরে পৌঁছাবেন।
এর আগে গত ২২ সেপ্টেম্বর উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর যান নুরুল হক নুর। সেখানে তার শারীরিক নানা পরীক্ষা-নিরীক্ষা করানো হয়। এ সময় নুরের সঙ্গে তার ব্যক্তিগত চিকিৎসক বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অর্থোপেডিক ও স্পাইন সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. সাজ্জাদ হোসেন রাসেল ছিলেন।
মহেশপুরে বিজিবি-বিএসএফ’র সৌজন্য সাক্ষাৎ
ভাইরাল দীপিকা-রণবীরের ‘ব্লকবাস্টার মুহূর্ত’