গোপালগঞ্জ-২ আসনে নির্বাচনের ঘোষণা ছাত্রদল নেতার

আপডেট : ০৫ অক্টোবর ২০২৫, ০৪:৪৪ পিএম

কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান তাজ গোপালগঞ্জ-২ আসন থেকে বিএনপির প্রার্থী হিসাবে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন। রোববার দুপুরে শহরের বেদগ্রাম এলাকার অফিসে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এ ঘোষণা দেন।

দলীয় মনোনয়নপ্রত্যাশী এ নেতা বলেন, তিনি দীর্ঘদিন গোপালগঞ্জ-২ আসনের বিভিন্ন এলাকা ঘুরে দেখেছেন। মানুষের সাথে কথা বলেছেন। জনগণের আগ্রহ দেখে তিনি অনুপ্রাণিত হয়েছেন।

তার মতে, দেশের আন্দোলন-সংগ্রামে তিনি সক্রিয়ভাবে নেতৃত্ব দিয়েছেন। দল তার কাজের মূল্যায়ন করবে এবং তাকেই গোপালগঞ্জ-২ আসনে বিএনপির প্রার্থী মনোনয়ন দেবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত